• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন

জুলাই 29, 2020

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। বুধবাবার দুপুর ১টার দিকে ঐ ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার এলাকা ও চর মৈজদ্দিন এর দুর্গম চরাঞ্চল ঘুরে বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রান বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোহাম্মদ আসলাম মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইমদাদুল হক তালুকদার।
গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী ও ইউপি সদস্য বৃন্দ।এসিল্যান্ড ইমদাদুল হক তালুকদার জানান দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের বরাদ্যকৃত ত্রান সামগ্রী নৌকাযোগে গাজিরটেক ইউনিয়নের বিন্দু ডাঙ্গী,রমেশবালার ডাঙ্গী,নতুন ডাঙ্গী,বৈদ্ধ ডাঙ্গী ও মাঝি ডাঙ্গী এলাকায় বন্যার্ত ১৯৫পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।
এছাড়া এই ইউনিয়নে এ পর্যন্ত ১৩শত ৫০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ২৯৫ পরিবারের মাঝে শুকনা খাবার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।শুকনা খাবারের মধ্যে রয়েছে এক প্যাকেট বিস্কুট, নুডুলস ১প্যাকেট,মুসুড় ডাল,চিনি,চিড়া ও মুড়ি ৫শত গ্রাম করে।ত্রান বিতরন অব্যাহত রয়েছে পর্যায়ক্রমে বন্যা দুর্গত প্রতি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.