• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

“ধামরাই পৌরসভার” কুরবানির হাটে হাসিলে থাকবে বিশেষ ছাড়!

জুলাই 23, 2020


রাজিউল হাসান পলাশঃ আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ধামরাই উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে (ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন) আমীন মডেল টাউন কাঁচাবাজার আড়ৎ এ স্বাস্থ্য বিধি মেনে গরু-ছাগলের বিরাট হাটের আয়োজন করা হয়েছে। ধামরাই পৌরসভার সার্বিক সহযোগিতায় হাটটি পরিচালনা করবেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার। আগামী ২৬ জুলাই থেকে ঈদের দিন সকাল পর্যন্ত প্রতিদিন চলবে এই হাট।

গতবছরের মতো এবারো পৌরসভার কুরবানি হাট নিয়ে ধামরাই পৌরবাসীর মধ্যে স্বস্তির আভাস দেখা দিয়েছে। এলাকাবাসী বলছে পৌরসভার ভিতরে একটি কুরবানির হাট খুবই প্রয়োজন, বাড়ির একদম কাছ থেকে কুরবানির পশু কিনতে পারলে টাকা নিয়ে হাটে যাওয়ার ভয় নাই এবং আলাদা যানবাহন খরচের ঝামেলা নাই, তাছাড়া বাহিরের অনেক হাট থেকে কুরবানির পশু ক্রয় করে ফেরার পথে অনেক ঝামেলা পোহাতে হয়।

হাট কর্তৃপক্ষ জানায়, বর্তমান সময়ে বৃষ্টির পরিস্থিতি মাথায় রেখে ধামারাই পৌরসভার উদ্যোগে আয়োজিত এই হাটে টিন সেটের ছাউনি দিয়ে ফ্লোর পাকা করা হচ্ছে যাতে গরুর হাটে বৃষ্টি আর কাদার ঝামেলা পোহাতে না হয়।
যারা ভালো পরিবেশে গরু ক্রয় করতে চান তাদের জন্য ধামরাই পৌরসভার গরুর হাট সবচেয়ে উপযোগী। গরু ক্রয় এবং বিক্রয় দুটোর জন্য উপযোগী হবে এই হাট।

হাটের ইজারাদার সারোয়ার মাহবুব তুষার বলেন, ধামরাই পৌরসভার প্রাণ কেন্দ্রে হাটটি বসবে এতে ক্রেতা বিক্রেতা উভয়ে লাভবান হবেন। ঢাকা আরিচা মহাসড়কের পাশে থাকায় যোগাযোগ ব্যবস্থা ভাল এবং সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ, সিংগাইর এর ক্রেতা বিক্রেতারা সহজেই হাটে আসতে পারবে। হাটটি হবে ক্রেতা ও বিক্রেতা বান্ধব, পৌরসভার হাটে আশেপাশের অন্যান্য সকল হাটের চেয়ে হাসিল কম নেয়া হবে। হাটে আগত ক্রেতা বিক্রেতাদের পূর্ণ নিরাপত্তা দেয়া হবে, পাইকারদের থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে এবং নিরাপত্তা জোরদার করার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে স্বাস্থ্য বিধি মেনে পরিচালনা করা হবে এই হাট।

ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে ধামরাই পৌরসভার ভিতরে আমিন মডেল টাউন কাঁচাবাজারে কুরবানির হাট আয়োজন করেছি এই হাটটি নির্বিঘ্নে পরিচালনা করার জন্য ক্রেতা বিক্রেতা ও হাটের ইজাদারকে সার্বক্ষণিক যে কোন ধরণের সহায়তা করবে ধামরাই পৌরসভা প্রশাসন। এছাড়া পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সার্বক্ষণিক পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.