• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় দুইটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

জুন 24, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারী জায়গা দখল করায় দুই স্থানে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৪জুন) বিকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টি মাটিয়াদহ নদী ও সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার জানান, উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টি মাটিয়াদহ নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে সরকারী জায়গা দখল করায় ড্রেজার মেশিন আগুণে পুড়িয়ে সালথা’য় দুইটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানা করা হয়নি। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.