• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র রামকান্তুপুরে সাজেদা চৌধুরীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ।

জুন 23, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:           বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ক‌রোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৩জুন) বিকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর তালুকদার বাড়িতে এ খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়।

ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, কৃষক লগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল বিশ্বাস, আওয়ামী লীগ নেতা রাশেদ মাতুব্বর, যুবলীগ নেতা আরিফ হোসেন প্রমুখ।

সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ব‌লেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে আমরা উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের শুরু থেকেই ত্রান বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় রামকান্তপুর ইউনিয়নে পুণরায় ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি‌ এসময় জরুরী প্র‌য়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হওয়ার আহব্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.