• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বড় ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো ছোট ভাই

জুন 4, 2020

সখীপুরে বড় ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো ছোট ভাই

বাদল হোসাইনের তথ্য রঞ্জু আহমেদ রিপোর্টে-
টাঙ্গাইল সখীপুরে আপন বড় ভাই আইয়ুব আলীর বিছানার নিচে পিস্তল রেখে ফাঁসানোর চেষ্টায় আজিজুল ইসলাম (৪০) ওর‌ফে আ‌জিজ কালু নামের একজন‌কে গ্রেপ্তার করেছে পু‌লিশ এবং সাথে উদ্ধার করেছে বিদেশি ৭.৬২ মডেলের একটি পিস্তল।

বুধবার রাতে উপজেলার বড়চওনা গ্রামে এ ঘটনা ঘ‌টে‌। ঘটনার স‌ঙ্গে জ‌ড়িত তা‌দের আরেক ভাই আলা‌মিন ও পিস্তল সরবরাহকারী আলামিনের বন্ধু শফিকুলকে খুঁজ‌ছে পু‌লিশ।

পু‌লিশ জানায়, উপজেলার বড়চওনা গ্রামের মৃত রাইজুদ্দিনের তিন ছেলে আইয়ুব আলী, আজিজুল ও আলামিন। কয়েকদিন ধরে আইয়ুব আলীর সঙ্গে অপর দুই ভাই আ‌জিজুল ও আলা‌মি‌নের জমি নিয়ে বিরোধ চলছে। বুধবার বিকেলে আ‌জিজুল তার বড় ভাই আইয়ু‌বের বিছানার নি‌ছে অস্ত্র র‌য়ে‌ছে ব‌লে পু‌লিশ‌কে খবর দেয়। প‌রে পু‌লিশ ওই ঘরের বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময় আইয়ুবের ঘরের জানালা খোলা দে‌খে পু‌লি‌শের স‌ন্দেহ হয়। পুলিশ আইয়ুব আলী ও আ‌জিজুলকে জিজ্ঞাসাবাদ কর‌লে ফাঁসা‌নোর বিষয়‌টি বে‌রি‌য়ে আ‌সে। পরে পু‌লিশ আইয়ুবকে ছে‌ড়ে দি‌য়ে ছোট ভাই আজিজুল‌কে নি‌য়ে অ‌স্ত্রের প্রকৃত মা‌লি‌কের খোঁ‌জে অ‌ভিযা‌নে না‌মে। ত‌বে আজ বৃহস্প‌তিবার বি‌কেল সা‌ড়ে তিনটায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত তা‌দের ছোট ভাই আলা‌মিন ও তার বন্ধু অস্ত্র সরবরাহকারী শ‌ফিকুল‌ ধরা পড়েনি।

পু‌লিশের তথ্যম‌তে, শ‌ফিকু‌লের বিরু‌দ্ধে এর আ‌গেও অস্ত্র ও চাঁদাবা‌জির মামলা র‌য়ে‌ছে। এ কারণে সে ক‌য়েক বছর জেলও খে‌টে‌ছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমির হোসেন বলেন, এ ঘটনায় এসআই জা‌হিদুল ইসলাম বা‌দী হ‌য়ে মামলা ক‌রে‌ছেন। মূলত বড়ভাইকে ফাঁসাতে ছােট দুই ভাই বিছানার নিচে অস্ত্র লুকিয়ে রেখে পুলিশকে খবর দেয়। ঘটনার মূল হোতা ছােট ভাই আলামিন মিয়া ও তার বন্ধু অস্ত্র ও চাঁদাবাজি মামলায় ১০ বছর সাজাখাটা শফিকুলকে গ্রেপ্তারে অভিযান চলছে। এজন্যই কোথায় আছে যে ব্যক্তি অন্যের ক্ষতি কামনা করে গর্ত করবে একদিন সে নিজেই ক্ষতিগ্রস্থ্য হবে তেমনটাই ঘটেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.