• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাবার সামনেই ছেলের মৃত্যু

জুন 4, 2020

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাবার সামনেই ছেলের মৃত্যু

বাদল হোসাইনঃ-
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাবার সামনে ছেলের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা মোঃ মাজেদুল ইসলাম সকালে তার বাবাকে নিয়ে মোটরসাইকেলে রওনা হয় গাজীপুরের উদ্দেশ্যে।

জানা যায়, মোটরসাইকেলে তার একমাত্র ছেলে মাজেদুল বাবাকে পেছনে বসিয়ে রওনা হয়েছিলেন গাজীপুরে। তারা যখন পাকুল্যা ফিলিং স্টেশনের সামনে পৌছায় তখনই পেছন থেকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী কণক পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অামিনুল ইসলাম বাসের চাকায় পিষ্ঠ হয়ে মারা যায়।

এ রিপোর্ট লিখাকালীন পর্যন্ত বাসের চালক পাকুল্যা ফিলিং স্টেশন পাম্পে অাটক অাছেন। মৃত্যু তো দূরের কথা কোন বাবাই চায় না, বাবার সামনে সন্তানের দেহে একটু অাচ পড়ুক, অথচ আজ সেই বাবার সামনেই সন্তান চলে গেলেন না ফেরার দেশে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.