
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে স্বেচ্ছাসেবী ও সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন “আলোকিত যাদবপুর” এর উদ্যোগে উপজেলার যাদবপুর ইউনিয়নের ইমাম ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
আজ রবিবার (২৪ মে) এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জনসমাগম এড়াতে অল্প পরিসরে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করে পরবর্তীতে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয় উপহার সামগ্রী। ইউনিয়নের ২০ জন ইমামকে ঈদ উপহার ও যাদবপুর এলাকার কর্মহীন ৭০টি পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
“আলোকিত যাদবপুর” সংগঠণের প্রতিষ্ঠাতা বাংলাদেশ পুলিশের এডিশনাল এসপি শহিদুল ইসলামের উপস্থিতিতে ঈদ উপহার বিতরণ করা হয়।
সংগঠণের প্রতিষ্ঠাতা এডিশনাল এসপি শহিদুল ইসলাম বলেন, “আলোকিত যাদবপুর” সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী একটি সংগঠন।
বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে দেশের দিন মজুর ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের অবস্থা খুবই শোচনীয়। এই পরিস্থিতিতে তাদের কিছুটা সহযোগিতা করার লক্ষ্যে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। করোনার এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলাকালে আমাদের কার্যক্রম চলমান থাকবে।
