ফরিদপুর: করোনা ভাইরাসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালো ফরিদপুরে ফ্রেন্ডস্-৯৪ ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সংগঠনের প্রয়াত বন্ধুদের পরিবারবর্গকে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করা হয়। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি পোলাও চাউল, সেমাই, চিনি, দুধ, তৈল, পিয়াজ, আলু, ডাল, লবন, সাবান তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সংগঠনের সভাপতি আলহাজ্ব আঃ খালেক ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক ব্যবসায়ী সংগঠক মোঃ সহিদুর রহমান সহিদ, ব্যবসায়ী সংগঠক মোঃ সেলিম মিয়া, ব্যবসায়ী শরীফ ইমরান সিল্টন, এম.এম. ইউসুফ, মশিউর রহমান অনু, নাজমুল হাসান খান মনা, রাজু খান, সাহিদ আল ফারুক, জিয়াউর রহমান বিপ্লব, সাইফুল ইসলাম চৌধুরী, মাসুদুর রহমান, ওমর ফারুকসহ নেতৃবৃন্দ।
