• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ব্যক্তি উদ্যোগে এমপি জোয়াহরুল ইসলাম জোয়ারের ত্রান সামগ্রী বিতরন

মে 16, 2020

সখীপুরে ব্যক্তি উদ্যোগে এমপি জোয়াহরুল ইসলাম জোয়ারের ত্রান সামগ্রী বিতরন

রঞ্জু আহমেদ-
টাংগাইল ৮ বাসাইল- সখীপুর আসনের এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে সখীপুর পৌরসভা ও ৮টি ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া এক হাজার ৬০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সখীপুর পৌরসভা কার্যালয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। পরে দিনব্যাপি সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।
বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, ব্রুনাই প্রবাসী বাদল হোসেন, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.