• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় চাষীদের মাঝে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরন!

এপ্রিল 13, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:   ফরিদপুরের সালথা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় খরিপ-১ প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৬ শত ৪০জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে সার ও উফশী আউশ ধান বীজ বিতরন করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।

কৃষি মন্ত্রণালয় প্রদত্ত প্রত্যেক চাষীকে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আউশ ধানের বীজ বিনামূল্যে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.