• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বিএনপি নেতা শাহিন মাতুব্বরের খাদ্য সামগ্রী বিতরন!

এপ্রিল 9, 2020

মনির মোল্যা, নিজম্ব প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রামনের ভয়ে কর্মহীন হয়ে পরা অসহায় দরিদ্র পরিবারের মাঝে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপি সহসভাপতি মোঃ শাহিন মাতুব্বরের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় সালথা উপজেলা পরিষদের পাশে বিএনপির এই নেতার বাসভবনের সামনে থেকে অসহায় কর্মহীন বেশকিছু পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি আাটা ও একটি করে সাবান বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শাহিন মাতুব্বরের স্ত্রী লিপি বেগম, ছাত্র দল নেতা সাইফুল আলম, তাজুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ, সাইফুর রহমান সাগর, যুবদল নেতা কামাল হোসেন প্রমুখ।

বিএনপি নেতা শাহিন মাতুব্বর বলেন, উপজেলা ব্যাপি অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে গরীব ও অসহায় দরিদ্রদের বাড়িতে ডেকে এনে দূরত্ব বজায় রেখে আমার সাধ্যমত একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.