• মঙ্গল. সেপ্টে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

করোনা ভাইরাস প্রতিরোধে সখীপুর পৌরসভায় জীবাণুনাশক স্প্রে

মার্চ 27, 2020

করোনা ভাইরাস প্রতিরোধে সখীপুর পৌরসভায় জীবাণুনাশক স্প্রে।

বাদল হোসাইন সখীপুর(টাংগাইল) প্রতিনিধিঃ-
টাংগাইল জেলার সখীপুর পৌরসভার উদ্যোগে আজ শুক্রবার সকালে (২৭শে মার্চ)পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক পানি দিয়ে পরিষ্কার করেছে।একার্যক্রমে সখীপুর ফায়ার সার্ভিসের ট্রাক ও জনবল দিয়ে সহযোগিতা করেন।
একাজ উদ্বোধন করেন সখীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। উপস্হিত ছিলেন প্যানেল মেয়র রফিকুল ইসলাম,জাহিদুল ইসলাম কাউন্সিলর ৫নং ওয়ার্ড ও সহকারী ইন্জিনিয়ার হুমায়ুন কবির সহ ভিবিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
সখীপুর মোখতার ফোয়ারা চত্বর থেকে শুরু করে থানা, হাসপাতাল সহ পৌর শহরের আনাচে কানাচে জীবাণুনাশক পানি দিয়ে ভিবিন্ন দোকান পাট ও বিল্ডিং ধুঁয়ে দেওয়া হয়।
পৌরসভার নাগরিক আনোয়ার হোসেন জামাল বলেন করোনা ভাইরাস প্রতিরোধে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় পৌর মেয়র আবু হানিফ আজাদের প্রশংসনীয় কাজ কে সাধুবাদ জানাই।
মেয়র আবু হানিফ আজাদের সাথে কথা বলে জানা যায় পৌর শহরের গুরুত্বপূর্ণ ছয়টি পয়েন্টে ভ্যাসিং বসানো হয়েছে। মাক্স, হ্যান্ড গ্লবস, হ্যান্ড ওয়াস জনগণের মাঝে বিতরন করা হয়েছে।করোনা ভাইরাস মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমাদের এই কাজ অবব্যহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.