• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দুর্বৃত্তদের হামলায় আহত আ’লীগ সভাপতির পাশে- লাবু চৌধুরী!

ফেব্রু. 18, 2020

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ মোল্লাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৌধুরী লাবু। মঙ্গলবার সকাল ১১তিনি হাসপাতালে গিয়ে অাহত ইউনুস মোল্যার চিকিৎসার খোজ খবর নেন ও হামলা কারীদের দ্রুত বিচারের জন্য প্রয়জনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এসময় লাবু চৌধুরীর সাথে হাসপাতালে ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, যুবলীগ নেতা মনির খান প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার বিকালে দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত হন বল্লবদি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস মোল্লা। প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.