• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় অগ্নিকান্ডে ৭টি বসতঘর ভস্মিভূত!

ফেব্রু. 16, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:         ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ৭টি বমতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগুলদিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সালথা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার বিকালে তুগুলদিয়া গ্রামের মাসুদ শেখের বাড়ির রান্নাঘর থেকে আগুণের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ঐ বাড়ির চুন্নু শেখ, নান্নু শেখ, আব্দুল্লাহ হক শেখ, মাসুদ শেখ ও আতর আলী মীরের মোট ৭টি বসতঘর পুড়ে যায়।

সালথা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুইটি টিম ও নগরকান্দার একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.