• সোম. অক্টো. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশ প্রেসক্লাব স্পেন আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী

জানু. 29, 2020

তামিম ইকবাল, মাদ্রিদ : বাংলাদেশ প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

← Back

Your message has been sent

গতকাল মাদ্রিদের wok রেস্টুরেন্টে মাদ্রিদে ক্রিকেটপ্রেমী ও খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত হয়। প্রেসক্লাব সভাপতি একেএম জহির ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশনের ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির মাহবুবুর রহমান ঝন্টু, ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হুসেন, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদ হাওলাদার, নরর্সিংদি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আবদুল গফুর মিলন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মাদ্রিদ ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ ইত্বেফাক, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম সেলিম ,বাংলাদেশ এসোসিয়েশনের স্পেনের ক্রিয়া সম্পাদক শায়েক মিয়া সহ অনেকে।

প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি সেলিম আলম ও উপদেষ্টা জিদ্দি চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল, নির্বাহী সদস্য মনিরুজ্জামান টিটু ও সাইফুর রহমান  প্রমূখ।

এই সময় আরো বক্তব্য রাখেন, স্পোটিং ক্লাবের অধিনায়ক ক্রিকেটার তামিম ইকবাল ও ভিজাভের্দে ক্লাবের অধিনায়ক রেজোয়ান আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আছাদুর রহমান সাদ,খলিল খান, আনোয়ার ও অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে কোরান তেলওয়াত করেন ইয়াসিন আহমেদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার জন্য ঢাকা ফ্রুটসের চেয়ারম্যান আল আমিন মিয়া এবং wok বাফেট লিভ্রে রেস্টুরেন্টে এর স্বত্বাধিকারী এমদাদ হাওলাদার , এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা।

প্রবাসের ব্যস্ত সময়ে একটি সফল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনর জন্য অথিতিবৃন্দ প্রেসক্লাবের নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা শেষে ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী ঢাকা ফ্র্রতাস র্স্পোটিং ক্লাব ও রানার্স আপ ভিজাভের্দে স্পোটিং ক্লাব সকল খেলোয়াড়দের মধ্যে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে পুরুস্কার নেন ,ফয়সাল আহমেদ হৃদয় এবং ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন মোহাম্মদ আসলাম হোসাইন এবং পুরো টূনামেন্টে বেস্ট ফেয়ার প্লে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.