• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ!

জানু. 24, 2020

মনির মোল্যা, সালথা, প্রতিনিধি:   ফরিদপুরের সালথায় ইয়াবাসহ হাফিজুর শেখ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের কামাইদিয়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। হাফিজুর কামাইদিয়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে।

সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম বৃহস্পতিবার রাতে বল্লভদি ইউনিয়নের কামাইদিয়া গ্রামের কামাইদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাঠের মধ্যে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। হাফিজুর কামাইদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আটককৃত হাফিজুর শেখের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.