• সোম. অক্টো. ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দ্বিতীয়বারের মতো কলকাতা থেকে পুরস্কার পেলেন নবকাম কলেজের অধ্যক্ষ!

জানু. 10, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:                   শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারতের কলকাতা থেকে ফের রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন ফরিদপুরের সালথা উপজেলার নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। কলকাতা ইউনিভার্সিটি হলরুমে এক অনুষ্ঠানের মধ্যেদিয়ে এ পুরস্কার গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, তৃনমূলের কেন্দ্রীয় নেতা তন্ময় কর, কলকাতার প্রবীন সাংবাদিক রাখাল মূখার্জী সহ গুনীজন, সাংবাদিক, অভিনেতা-অভিনেত্রী বৃন্দ। এর আগে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুনা হলরুমে মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার পেয়েছেন।

কলকাতা থেকে ঘুরে এসে নবকাম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান সাংবাদিকদের বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ-ভারতের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বৃহত্তর ফরিদপুর থেকে আমাকে মনোনীত করেছেন। আল্লাহুর অশেষ মেহেরবানী ও মানুষের ভালবাসায় আমিও ফের রবীন্দ্র স্মৃতি পরিষদ থেকে আমন্ত্রণ পেয়েছি। এটা আমার গর্ব নয়, এটা নবকাম কলেজের গর্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.