• সোম. অক্টো. ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় পুলিশ সপ্তাহে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ!

জানু. 9, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপু) প্রতিনিধি:

পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে বৃহস্পতিবার রাত ৮ টায় ফরিদপুরের সালথা থানা পুলিশের অর্থায়নে রুবেল খন্দকার নামে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী রুবেল খন্দকার উপজেলার মাঝোরদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, তদন্ত অফিসার সুব্রত গোলদার, এসআই আঃ সালাম সহ পুলিশ অফিসার বৃন্দ।

পরে পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে রাতে থানা চত্তরে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেন সালথা থানা পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.