• সোম. অক্টো. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিজয় দিবস উপলক্ষে কাতালোনিয়া আওয়ামীলীগ এর শ্রদ্ধাঞ্জলি

ডিসে. 23, 2019

বার্সেলোনা থেকে:জেবুন্নেছা হারুন: মহান বিজয় দিবস উপলক্ষে ২১শে ডিসেম্বর শনিবার রাবালের স্হানীয় পারাগোয়া রেষ্টুরেন্ট এ কাতালোনিয়া আওয়ামীলীগ এর উদ্যোগে বিজয় উৎসব এর আয়োজন করা হয়।

জাকির হোসেন ভূঁইয়া ও তৌফিকুজ্জামান সহজ এর যৌথ সঞ্চালনায় বিজয় দিবস অনুষ্টানে সভাপতিত্ব করেন কাতালোনিয়া আওয়ামীলীগ এর সাবেক সভাপতি শফিকুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক উপদেষ্টা আলাউদ্দিন হক নেসা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম,আরো উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন চৌধুরী,শাহ আলম স্বাধীন, মনিরুজ্জামান সোহেল,শরীফ আহমদ সাধন,মোশাররফ ব্যাপারী,শামীম হাওলাদার, হানিফ শরিফ,সোহেল খান,আবুল কালাম, আলী হোসেন জুয়েল,ছালে আহমদ সোহাগ, শ্যামল দা, আহমদ আব্দুল্লাহ পিন্টু,জাফর হোসেন, ইফতেখার আহমেদ, মেহেতা হক জানু, জেবুন্নেছা হারুন,রওশন আরা মন্জু, বিউটি গিরি শীল,ফারজানা সহজ, শারমিন আহমদ রিতা, আজমা দেওয়ান, স্বপ্না রহমান, নুসরাত জাহান রোজী,কাকন খান, বিলকিস আলম, নাজমা মাসুদ সহ রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।
সভা অনুষ্টানে বক্তারা স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের প্রসঙ্গ উল্লেখ সহ বিজয় দিবসে শহীদদের বীরত্ব গাঁথা তাৎপর্য তুলে ধরেন।তারা বলেন দেশ প্রেমে উদ্ভোদ্ধ হয়ে লাখো বাঙ্গালীর আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল। পূনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ৩০ ললক্ষ শহীদের প্রতি শ্রদ্ধান্জলী সহ শহীদের আত্মার শান্তি কামনা করেন।
প্রধান অতিথি আলাউদ্দিন হক নেসা বলেন স্বদেশ প্রেমের বিকল্প নাই, শহীদের রক্ত বৃতা যেতে পারে না।ওরা আসবে, ফিরে আসবে এইভাবে বার বার দেশ প্রেমিক মানুষেরে কাছে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মন্জু স্বপন,বিউটি গিরি শীল সহ বার্সেলোনার স্হানীয় শিল্পীরা,
পরিশেষে সভার সভাপতি উপস্থিত সকল নেতৃবৃন্দ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক সভার সমাপ্তি ঘোষনা করেন। সভা শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.