• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বৃহস্পতিবার তেতুলিয়ায় মরহুম মান্নান মোল্যার বাড়িতে জলসা!

ডিসে. 10, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপু) প্রতিনিধি:
বিশ্বওলি খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজান সাহেবের নির্দেশে কয়েক যুগ ধরে ফরিদপুর জেলার কানাইপুরের তেতুলিয়া গ্রামে মরহুম আঃ মান্নান মোল্যার বাড়িতে ইসলামী জলসা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় জাকের পার্টির মহামান্য সর্বচ্চ নেতা আলহাজ¦ খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ও জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ¦ খাজা মেজ ভাইজান মুজাদ্দেদী সাহেব দ্বয়ের নির্দেশে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তেতুলিয়ায় ইসলামী জলসা অনুষ্ঠিত হবে।

বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ-নসিহত, মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। মরহুম আঃ মান্নান মোল্যার বড় ছেলে মাহবুবুর রহমান ও মেজপুত্র ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া সকল আশেকান-জাকেরান ও ধর্মপ্রান মুসলমানদের ইসলামী জলসায় আমন্ত্রণ জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.