• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উদযাপন!

ডিসে. 9, 2019

 


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:                 আমরা দুর্ণীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এছাড়াও উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আঃ কুদ্দুছ খান, সাধারণ সম্পাদক মাছরুর খান সবুজ, সহ-সভাপতি কামরুজ্জামান খান জাহিদ, সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.