• রবি. আগস্ট ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নিসচা’র উদ্যোগে শাজাহান খানের বিরুদ্ধে মানববন্ধন

ডিসে. 9, 2019

রাজিউল হাসান পলাশঃ নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে শাজাহান খানের মিথ্যাচারের প্রমান চেয়ে শাজাহান খানের বিরুদ্ধে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই ধামরাই শাখা কমিটি।

সোমবার (৯ডিসেম্বর) বিকেলে ধামরাই পৌর বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া বলেন, ইলিয়াস কাঞ্চনের ‘মুখোশ উন্মোচনের’ যে হুংকার দিয়েছেন সাবেক মন্ত্রী শাজাহান খান তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতির সামনে ইলিয়াস কাঞ্চনের সব অভিযোগ তুলে ধরতে হবে। নতুবা আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। শাজাহান খান নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্পর্কে জঘন্যতম একটি মিথ্যাচার করেছেন।

‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কি উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসেবটা জনসম্মুখে তুলে ধরা হবে।’

নাহিদ মিয়া আরোও বলেন, আমরা ২৪ ঘন্টার সময় বেঁধে দিচ্ছি শাজাহান খানকে, তাকে প্রমান দিতে হবে। সমাজের একজন সৎ, নিষ্ঠাবান, জাতীয় পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত সম্মানিত মানুষের বিরুদ্ধে শাহজাহান খানের এমন মিথ্যাচার শুধুমাত্র নিজের দুর্বলতা ঢাকার জন্যই বলছেন। তিনি এই মানহানীকর কথা বলেছেন জাতিকে বিভ্রান্ত করার জন্য।

সভাপতি নাহিদ মিয়া শাজাহান খানের নিকট প্রশ্ন রেখে বলেন, পরিবহন সেক্টরে বছরে বিভিন্ন খাতের নামে যে টাকা উত্তোলন (চাঁদা আদায়) করা হয় সেই টাকার কত অংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়েছে, কয়টা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে শ্রমিকদের দক্ষ করার জন্য, কয়টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে শ্রমিকদের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য, কয়টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে শ্রমিকদের সন্তানদের লেখাপড়া শেখানোর জন্য, কয়টি আবাসন পল্লী গড়ে তোলা হয়েছে শ্রমিকদের আবাসনের জন্য, তাদের জীবনমান উন্নয়নে এই টাকার কত অংশ ব্যয় করা হয়?

এসময় নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সাধারণ সম্পাদক আবু রিফাত জাহান প্রেমন তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যুগপোযুগী সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে নির্দেশ দিলেন তখন কি করে শাহজাহান খান সরকারে থেকে এই আইনের বিরুদ্ধে অবস্থান নেন সেই প্রশ্ন জাতির কাছে রাখছি।

আমরা মনে করি সড়ক পরিবহন আইন ২০১৮কে বাধাগ্রস্ত করতে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে শাহজাহান অবান্তর এসব প্রশ্নের অবতারণা করছেন। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ এসবের যোগ্য জবাব দিবে।

তিনি আরোও বলেন, অতীতেও এই শাজাহান খান দেশে নানান ঘটনার জন্মদিয়ে সমালোচনার মুখে পড়েছেন। গত বছর বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার সংবাদ শোনার পরেও এই নৌমন্ত্রীর মুখের হাসি দেখে অনেকেই অবাক হয়েছেন। তিনি দুর্ঘটনায় মৃত্যুকে নিছক ঘটনা ভেবে হেলাফেলায় গুরুত্বহীন বক্তব্য দিতে গিয়ে দেশবাসীর মর্মমূলে আঘাত করেছেন। তার এই হীন কর্মকান্ডের কারণেই আজ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বার বার বাঁধার সৃষ্টি হচ্ছে বলে আমরা মনে করি।

বক্তারা আরোও বলেন, শাজাহান খানের দেয়া বক্তব্যের স্বপক্ষে প্রমাণ দেশবাসীকে দেখানোর আহবান জানাচ্ছি। আমরা মনে করি, তিনি কেন এমন মিথ্যাচার করলেন তার জবাব দেশবাসীর সামনে তাকেই দিতে হবে এবং এমন কাজের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নইলে এই মিথ্যা ও জঘন্যতম বক্তব্যের প্রতিবাদে রাজপথে নামতে বাধ্য হবে নিসচা কর্মি ও ভক্তসমাজ।

মানববন্ধনে নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সকল সদস্য সহ ধামরাইয়ের পরিবহন শ্রমিকেরা অংশ নেয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.