• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ।

নভে. 29, 2019

ধামরাইয়ের তেতুলিয়া গ্রামের একটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করল কালেরকন্ঠ শুভসংঘ ধামরাই উপজেলা শাখার সদস্যরা।
শুক্রবার দুপুর ২.০০টায় তেতুলিয়া মাদ্রাসার ২০জন শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সভাপতি মেহবিন মুশফিকা, সহসভাপতি আশরাফুল বিশ্বাস, সাধারণ সম্পাদক জায়েদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকতিয়াক বিপুল, সাংগঠনিক সম্পাদক কৌশিক সরকার, উপ সাংগঠনিক সম্পাদক শুভ বাকালী, অর্থ সম্পাদক নাজমুল হাসান সানি, প্রচার সম্পাদক হানিফ, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান, স্বাস্থ্য সম্পাদক সিয়াম, ক্রিড়া সম্পাদক ওয়াসিম, কার্যকরী সদস্য আমিনুর। এর আগে সকাল ১১টায় শুভসংঘের সদস্যরা মাদ্রাসার সকল শিক্ষার্থী ও শিক্ষকের সাথে শুভেচ্ছা বিনিময় করে। মাদ্রাসার শিক্ষককে কালেরকন্ঠ শুভসংঘের উদ্দেশ্য এবং কর্মকান্ড সম্পর্কে অবগত করেন ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক জায়েদ রহমান। এছাড়াও সহ-সভাপতি আশরাফুল বিশ্বাস বলেন যে কোনো প্রয়োজনে এই শিক্ষার্থীদের পাশে থাকবে শুভসংঘ।

ইকতিয়াক বিপুল,
ধামরাই,ঢাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.