• সোম. জুলাই ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নির্মাণধানী ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

নভে. 29, 2019

রাজিউল হাসান পলাশঃ ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরোও এক শ্রমিক। আহত শ্রমিক সাভার এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধামরাইয়ের বালিথা এলাকার এ কে এইচ নামক তৈরি পোশাক কারখানার একটি নির্মানাধীন ভবনের তিনতলা থেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বারোরচিয়া গ্রামের বুদ্ধ মিয়ার ছেলে ইদুল মিয়া (২৪) ও একই এলাকার আজিম (২৩)।

নিহতদের সহকর্মী  মুসলিম জানান, সকালে ধামরাইয়ের বালিথায় একেএইচ গ্রুপের নির্মানাধীন একটি ভবনে তারা বিশ জন কাজ করছিলেন এর মধ্যে ভবনের তৃতীয় তলায় বাইরের অংশের একটি দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন ইদুল, আনোয়ারুল ও আজিম। হঠাৎ দুর্ঘটনাবশত তারা যে রশিতে বসে কাজ করছিলেন তা ছিড়ে যায়। এতে তিন জন নিচে পড়ে গেলে তাদের গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইদুলকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, হাসপাতালে নেয়ার সাথে সাথেই কর্তব্যরত চিকিৎসক এক শ্রমিকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন এবং বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরোও একজন শ্রমিকের মৃত্যু ঘটে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.