• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ!

নভে. 23, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২, সালথা-নগরকান্দা আসনের সাংসদ ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, মুজিব নগর সরকারের প্লানিং সেলের সদস্য, বিশিষ্ট লেখক, সাউথ এশিয়া ইন্সুরেন্স কোম্পানীর চেয়ারম্যান মরহুম গোলাম আকবর চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার।

শনিবার (২৩ নভেম্বার) সকালে ঢাকা রাজধানীর বনানী কবরস্থানে মরহুম গোলাম আকবর চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুর-২, আসনের আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। এসময় মরহুম গোলাম আকবর চৌধুরীর কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী, মেজপুত্র সাজেদ আকবর চৌধুরী ও সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সদস্য কাজী শাহ্ জামান বাবুল উপস্থিত ছিলেন। এদিকে মরহুম গোলাম আকবর চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে সালথা-নগরকান্দার বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৫ইং সালের এই দিনে গোলাম আকবর চৌধুরী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.