• সোম. জুলাই ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নভে. 18, 2019

রাজিউল হাসান পলাশঃ ২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঢাকার ধামরাই উপজেলার ১৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে এ সার ও বীজ বিতরণ করা হয়। ইউএনও মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে স্থানীয় সাংসদ ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার ও বীজ বিতরণ করেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০১৯-২০ গ্রীষ্মকালীন মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ কেজি করে সরিষার বীজ, ২ কেজি করে ভূট্টার বীজ ১৪৫০ জন কৃষককে দেওয়া হয়েছে। এছাড়াও ২০০০ জন কৃষকের মাঝে ২০ কেজি করে সাদা সার ও ১০ কেজি করে পটাশ সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা শফিক আনোয়ার গুলশান, পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও ১৬ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.