• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত!

নভে. 9, 2019

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:                            ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবদুস সোবহান মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষি গবেষক, শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ, জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক মাসুদুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি মাসুদ, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, নগরকান্দা পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মুন্নু মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন মুন্নু, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট মিয়া, প্রচার সম্পাদক আক্কাস আলী আক্কাস, চরযোশর্দী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, ডাংগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম কাজী, উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় লাবু চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দেশ ও জাতির উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সকলকে একসাথে কাজ করার আহব্বন জানান। সেই সাথে আগামী আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে যাতে বহিরাগত কোন হাইব্রিড নেতা কমিটিতে ঠাই না পায় সেদিকে সকলকে খেয়াল রাখার আহব্বন জানানো হয়। সুন্দর সাবলীল কমিটি গঠনের জন্য সকলকে দিক নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.