• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় হেরোইন সহ ৩জন আটক করছে পুলিশ!

নভে. 5, 2019

 

মনির মোল্যা , সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মাদকদ্রব্য হেরোইন সহ ৩জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল আনুমানিক সকাল ১০ টার দিকে উপজেলার সদর এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাককদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম উপজেলার সামনে তেলের পাম্পের পাশে পাকা রাস্তা উপর থেকে ১০০ পুড়িয়া হেরোইন সহ ৩জনকে আটক করে।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার দোহার থানার দক্ষিণ শিমুইলা গ্রামের আবুল কাসেমের ছেলে মোতালেব (৩৫), নগরকান্দা উপজেলার বড় কাজলী গ্রামের লুৎফর মোল্যার ছেলে নুর ইসলাম (২৫) ও পুড়াপাড়া ইউনিয়নের দফা গ্রামের ওলি মোল্যার ছেলে কামাল মোল্যা (৩৪)। আটককৃতরা দীর্ঘদিন সালথা-নগরকান্দাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে যাচ্ছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.