• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্বর্নপদকে” ভূষিত ফরিদপুরের কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান!

অক্টো. 26, 2019

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি :  ২০১৮-২০১৯ অর্থ বছরে দক্ষতা ও কর্ম তৎপরতা, জেলা প্রশাসক মূল্যায়নের ভিত্তিতে ফরিদপুর জেলায় “ইউনিয়ন পরিষদ স্বর্নপদক” পুরস্কারে ভূষিত হলেন ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন। এ জন্য এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে তার শ্রেষ্ঠ চেয়ারম্যান অধিকারী মনোনিত করেছেন বলে সংগঠনটি নিশ্চিত করেছে। ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা-দক্ষতা ও কর্মতৎপরতা ভিত্তিক অনুদানের জন্য এই ইউনিয়ন মনোনিত হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় সংসদ অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ উল্লেখিত সম্মাননায় তাকে এই সম্মাননা প্রদানের ঘোষণা দিয়েছেন। নভেম্বর মাসের ২য় সপ্তাহে ঢাকায় একটি মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করবেন দেশের বিশিষ্ট্য ব্যক্তিত্বগণ। পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, মানপত্র ও দেশ বিদেশে শিক্ষা সফরের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য তাকে বাইরে পাঠানো হবেও জানানো হয়।

গত ২০ অক্টোবর বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় সভাপতি মোঃ মাহাবুবুর রহমান টুলু ও সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া (রিপন) স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানা যায়।

সম্মাননায় ভূষিত ফকির মোঃ বেলায়েত হোসেন সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের এক সভ্রান্ত মুসলিম রাজনৈতিক পরিবারের সন্তান। তার জন্ম ১০ ফেব্রুয়ারি ১৯৭৮ইং, পিতা আলহাজ্ব তমিজদ্দিন ফকির, মাতা আলহাজ মোসাম্মত মর্জিনা বেগম, ছয় ভাই ও দুই বোন। কয়েকবারের বিপুল ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক। বিটিশ আমল থেকে তার পরিবার এই ইউনিয়নে রাজনৈতিক সেবার মাধ্যমে গণমানুষের উন্নয়নে কাজ করছে। তিনি কয়েক বার শ্রেষ্ঠ চেয়ারম্যানসহ মহাত্বা গান্ধী স্বর্ণ পদক, মানবাধিকার পুরস্কার, মাদার তেরেসা স্বর্ণপদক, স্বাধীনতা সম্মাননা পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.