
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের বালিয়া গ্রামের চুলের বিলে নৌকা বাইচে বিজয়ী হয়ে আনন্দে উল্লাসিত এনায়েত হোসেন চাঁন মিয়া। বিজয়ী হওয়ার পরে শনিবার সালথা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারকে ফুলের শুভেচ্ছা জানাতে ছুটে আসেন চাঁন মিয়া।

উল্লেখ্য, ফরিদপুরের সালথায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া-গট্টি চুলোর বিলে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ছোট-বড় ৩০টি নৌকা অংশগ্রহন করে। এসময় হাজার হাজার জনতা উক্ত নৌকা বাইচ উপভোগ করেন।
