
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় স্বামীর সাথে অভিমান করে নুরজাহান (৬৫) নামের এক নারীর আত্মহত্যা করেছে। নুরজাহান উপজেলার মাঝারদিয়া ইউনয়নের নওপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার স্ত্রী।বৃহস্পতিবার সকালে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থনীয় সুত্রে জানা গেছে, বুধবার সন্ধায় নুরজাহান তার স্বামীর সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করে। রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী এক সাথে ঘুমিয়ে পড়েন। সকালে স্থানীয়রা বাড়ির পশ্চিম পাশের আমগাছের ডালের সাথে পরনের কাপড় পেচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা- সালথা সার্কেল এফ এম মহিউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। নুরজাহানের স্বামী কাঞ্চন মিয়া এক জন কৃষক।
সালথা থানার এসআই মমিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
