• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেলজিয়াম আওয়ামী লীগের আয়োজনে শহীদ শেখ রাসেলে’র জন্মদিন উদযাপিত

অক্টো. 21, 2019

বেলজিয়াম আওয়ামী লীগ কতৃক সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসার কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলে’র জন্মদিন উদযাপিত হয়।

আহমেদ শাহজাহান, বেলজিয়াম প্রতিনিধি: ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু, নরপিশাচ ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের আঘাত কেড়ে নেয় সেদিনের ছোট্র শিশু শেখ রাসেলের জীবন। ব্রাসেলস এ বেলজিয়াম আওয়ামী লীগের কার্যালয়ে নব নির্বাচিত সভাপতি বজলুর রশীদ বুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইকরাম শিকদার, শফিউল্লাহ শফি, ড. কুদ্দুছ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আনোয়ার হেসেন, হারুনুর রশিদ, রিয়াজুল ইসলাম খান সাজু, রাসেল মোল্লা, ওমর খান, শিকদার সুজন, খান রাজিব মন্টু, খান আক্তার, আরিফুল হক মিন্টু, রানা মোহাম্মদ, হাফিজুর রহমান মিটু, রুমা একরাম,মাহফুজুর রহমান, আরিফুল ইসলাম সুহাগ আলী লিয়েজ, আবু আল হাসান, রুবেল তানভীর, শামীম আহমদ, শওকত হেসেন দুলাল পিন্টু ভাই, সুমি বেগম, সাজ্জাদুর রহমান ডিজে, সহ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.