• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন!

অক্টো. 19, 2019

 

মনির মোল্যা , নিজস্ব প্রতিবেদক:   ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের বার বার নির্বাচিত সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল ও ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকতের বিরুদ্ধে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় মিথ্যা ও বিদ্বেষমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক মো.শাহজাহান, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন রনি, আতম আমির আলী টুকু, প্রবীর কান্তি বালা, সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, সঞ্জিব দাস, জাকির হোসেন, শফিকুল ইসলাম মনি, রেজাউল করিম, সুজাউজ্জামান জুয়েল, সুমন ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. সেলিম প্রমুখ।

এসময় বক্তরা দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যমূলক, মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। একই সাথে মিথ্যা ও ভিত্তিহীন এমন সংবাদ প্রকাশের কারণে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.