• বৃহস্পতি. সেপ্টে. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাল্টা আওয়ামীলীগের আয়োজনে জননেত্রী শেখ হাসিনা’র ৭৩ তম জন্মদিন উদযাপিত

সেপ্টে. 30, 2019

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র ৭৩ তম শুভ জন্মদিন উদযাপন করেছে মাল্টা আওয়ামীলীগ। বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ জন্মদিন উদযাপন করা হয়।

মাল্টা আওয়ামীলীগের  ভারপ্রাপ্ত সভাপতি কাজিম আলি স্বপন এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাজমুল হক এর পরিচালনায় বক্তারা বলেন, বাঙালির আশা-আকাঙ্ক্ষার বিশ্বস্ত ঠিকানা প্রিয় নেত্রী শেখ হাসিনা, যার হাত ধরে আজ স্বগৌরবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদেরও প্রবাস থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মাল্টা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ। এছাড়াও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিশ্বনেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে বক্তারা বলেন, স্বাধীনতা ও দেশ বিরোধীদের বিরুদ্ধে আমাদের সব সময় সুচ্চার থাকতে হবে। রক্ষা আমাদের দেশ এবং দেশের বলিষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করতে মাল্টা আওয়ামীলীগের পরিচালিত কমিটি স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত রাখে জননেত্রীর পাশে থাকতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাল্টা আওয়ামীলীগের সহ সভাপতি  মুন্সী জাকারিয়া, যুগ্ন সাধারন সম্পাদক তপন ঘোষ, সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ, সাংগঠনিক সম্পাদক আশ্রাফুজ্জাম, কোষাধ্যক্ষ প্রদিপ দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.