
মনির মোল্যা, সালথা-ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপি মেলার বিদ্যুৎ সরবারাহ করতে গিয়ে এক জেনারেটর অপারেটরের মৃত্যু হয়েছে। ওই জেনারেটর অপারেটর বড়খারদিয়া গ্রামের মৃত্যু ইউসুফ মৃর্ধার ছেলে সোনা মৃর্ধা (৪৫)। সে পেশায় একজন জেনারেটর ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, তিনদিন ব্যাপি ওই মেলায় প্রতিদিনের মতো মেলার শেষের দিনে গত ২৫ সেপ্টেম্বর বুধবার দিবাগত গভীর রাতে কাজের ফাকে জেনারেটরের তারে জড়িয়ে পড়ে তার মৃত্যু হয়। পাশের লোকজন দেখতে পেয়ে উদ্বার করে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, স্থানীয়রা উদ্বার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করেছে তার পরিবার। তবে সালথা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
