
রাজিউল হাসান পলাশঃ ধামরাইয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নামে কোরবানিকৃত মাংস হতদরিদ্র ও গরীবদের মাঝে বিতরণ করেছেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃমোহাদ্দেছ হোসেন। আজ সকালে ধামরাই পৌরসভার মোকামটোলা এলাকায় উপজেলা চেয়ারম্যানের আয়োজনে কুরবানীর মাংস বিতরণ করা হয়।
উপস্থিত দরিদ্র মানুষ ছাড়াও রাস্তায় রিক্সা চালক, অটো চালক এবং ভিক্ষুকদের মাঝে কুরবানির মাংস বিতরণ করেন মোহাদ্দেস হোসেন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফ, আমজাদ হোসেন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় নেতাকর্মীগণ।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের জন্য দোআ করা হয়।
