• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ১৫ই আগষ্ট উপলক্ষে আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগস্ট 4, 2019

মনির মোল্যা : ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমানের হামিদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, সাহাদৎ হোসেন, বাচ্চু মাতুব্বার, আঃ কাদের, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা মামুন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহ-সভাপতি বাকি বিল্লাহ প্রমূখ।

উক্ত প্রস্তুতি সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনায় সালথা উপজেলার প্রতিটি ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.