• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ১৫ই আগষ্ট উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা!

আগস্ট 4, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপা, মৎস্য অফিসার সৈকত মল্লিক, শিক্ষা অফিসার খোরশেদ আলম, যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, বীর মুক্তিযোদ্ধা সাহাদৎ হোসেন, বাচ্চু মাতুব্বার, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.