
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতুনিধি: ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়নে সারা দেশের ন্যায় মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে, রামকান্তুপুর বাজার এলাকা থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে মিতালী বিদ্যা নিকেতনে গিয়ে শেষ হয়।
পরে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের নিয়ে আলোচনা সভা করা হয়। নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি, এই স্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, মশার যে প্রকোপ আকার ধারন করেছে এর থেকে বাঁচার জন্য সকলকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিস্কার পরিছন্ন রাখতে হবে। আবদ্ধ কোন পুকুর, নালা, ডোবা, খাল, বিল ইত্যাদি পরিস্কার করতে হবে। নিজে পরিস্কার পরিছন্ন থাকতে হবে অন্যকে এ বিষয়ে সচেতন থাকার জন্য পরামর্শ দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আশরাফ আলী (লিটু), ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আব্দুস সোবহান মোল্যা, রামকান্তুপুর মিতালী বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক এইস এম খায়রুল আলম (এনায়েত), স্থানীয় গন্যমান্য মোঃ বাচ্চু মিয়া, আকরাম ঠাকুর প্রমূখ।
