• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গুজব প্রতিরোধে গন সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

জুলাই 29, 2019

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি : “গুজবে কান দিবেন না আইন নিজ হাতে তুলে নিবেন না” এই শ্লোগান নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে ডেঙ্গু,গলাকাটা (ছেলে ধরা) বিষয়ে গুজব প্রতিরোধে সোমবার গন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়।

২৫জুলাই থেকে ৩১ জুলাই গন সচেতনতা সপ্তাহ-২০১৯ উপলক্ষে চরভদ্রাসন থানা পুলিশের আয়োজনে র‌্যালিতে নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। র‌্যালিটি থানা চত্বর হতে বের হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষীন শেষে বাজার অটো স্ট্যান্ডে এক সক্ষিপ্ত পথ সভা করে।

থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা,চরভদ্রাসন উপজেলা প্রেসকাবের সভাপতি আবুল কালাম,এস.আই শরিফ আব্দুল বাকির ও ব্যাবসায়ী মো: জয়নুল আবেদীন কামাল প্রমুখ।

বক্তারা উপজেলাবাসিকে কোন ধরনের গুজবে কান না দেওয়ার আহবান জানানোর পাশাপাশি কোন ব্যাক্তিকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেন। প্রয়োজনে ৯৯৯ নম্বারে ফোন অথবা পুলিশকে অবহিত করার অনুরোধ জানান। জানা যায় গুজব প্রতিরোধে গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন মসজিদ,মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে চরভদ্রাসন থানা পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.