• বৃহস্পতি. সেপ্টে. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত!

জুলাই 16, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিকাল ৩ টায় সালথা মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি)’র রাজনৈতিক প্রতিনিধি ও তার কনিষ্ট পুত্র জনাব শাহদাব আকবর চৌধুরী লাবু উপস্থিত থেকে এই খেলার শুভ উদ্বোধন করেন, এবং দুটি টিমের খেলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কশিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপা, সালথা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী সালথা থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, অত্র বিদ্যালয়ের সভাপতি চৌধুরী শিরিন সুলতানা, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা, নবগঠিত উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হাসান লিটু, সাধারন সম্পাদক জাহিদুর রহমানসহ যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ অনেকে।

উল্লেখ্য যে আজকের এই ফাইনাল খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট এ যে দুটি দল অংশ গ্রহন করে নিধিপট্টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে কাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। আর বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট এর খেলায় ইউসুফদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফুকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইউসুফদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.