• রবি. আগস্ট ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় নবাগত ইউএনও মোহাম্মদ হাসিব সরকারের যোগদান!

জুলাই 14, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার যোগদান করেছেন। আজ রবিবার (১৪ জুলাই ) বিকাল ৩ টায় সালথা উপজেলা সম্মেলন কক্ষে এক পরিচিতি সভার মাধ্যমে তিনি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিত হন।

জানা গেছে তিনি সিরাজগঞ্জ জেলার সাহজাদপুর উপজেলার এ্যাসিল্যান্ড হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩১ তম বিসিএস ব্যাসে প্রশাসন ক্যাডার সার্ভিসে যোগদান করেন। তিনি গাইবান্ধা জেলা সদরের বীরমুযোদ্ধা পরিবারের সন্তান। তিনি উপস্থিত সকলের সাথে পরিচিত পর্বকালে তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। কারন ইউএনও হিসাবে আমি মাননীয় সংসদ উপনেতার নির্বাচনী এলাকায় পদায়ন পেয়েছি। আমি সংসদ উপনেতার চলমান উন্নয়ন কর্মকান্ডের গতী তরান্বিত করতে তার পরামর্শ মোতাবেক কাজ করবো। তার জন্য আপনাদের সকলের সহযোগিতার আমার কাম্য। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, , উপজেলা ভাইস-চেয়ারম্যান আছাদুজ্জামান আছাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যাসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.