• বৃহস্পতি. সেপ্টে. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

লন্ডনে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেটের আসর ২২ জুলাই

জুলাই 6, 2019

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শেষে লন্ডনে আগামী ২২ জুলাই সোমবার লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট ২০১৯‘র আসর। লন্ডনের অন্যতম ক্রিকেট ভেন্যু হেকনি মার্শ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবারের এ ক্রিকেট টুর্নামেন্ট।

ব্রিটেনের ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। নিউ ক্রিকেট ক্লাব, এবি এম মৌলভী বাজার, বারকিং ক্রিকেট কøাব, সিলেট রয়েলস, ওসমানাী নগর ইয়থ এসোসিয়েশণ সহ বিভিন্ন নামে বাংলাদেশকে তুলে ধরছে টুর্নামেন্টের দলগুলো।

আগামী ২০ জুলাই শনিবার রাত ৮ টায় এনটিভিতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সব দলের অধিনায়কদের উপস্থিতিতে ১৬ দলের ড্র অনুষ্ঠিত হবে। আগামী ২২ জুলাই সোমবার নকআউট ভিত্তিতে প্রথম রাউন্ড এবং কোয়াটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ জুলাই মঙ্গলবার সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টকে সফল করে তুলতে এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাবরিনা হোসাইন ও এনটিভির পরিচালক মোস্তফা সারওয়ার ২২ ও ২৩ জুলাই সোমবার ও মঙ্ঘলবার ব্রিটেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের খেলার মাঠে উপস্থিত থেকে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানান। সাবরিনা হোসাইন আরও জানান, এবছর ইংল্যান্ডের নর্থ ইস্টের শহর নিউক্যাসলেও আগামী ১৬ জুলাই এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট অনুষ্টিত হতে যাচ্ছে।

এছারাও তিনি আরও বলেন বিগত বছর গুলোতে এ টূর্নামেন্ট লন্ডন ও প্যারিস শহরে অনুষ্টিত হওয়ায় কমিউনিটির ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এনটিভি ইউরোপ। এদিকে টূর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান চয়ন সামি জানান, সমপুন্ন বাংলাদেশী আমেজে এই টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে ছোট বেলায় টেপ টেনিস বল দিয়ে যেভাবে পাড়ার টূর্ণামেন্ট অনুষ্টিত হত ঠিক সে স্মৃতিকে পুনরায় ফিরিয়ে আনতেই এনটিভির এ প্রচেষ্টা। প্রতিটি দলের ৮ জন খেলোয়ার মাঠে খেলতে পারবেন এবং ১০ ওভারের ম্যাচে দুজন বোলার সর্বোচ্ছ তিন ওভার বল করতে পারবেন।

টূর্ণামেন্টের বিজয়ী এবং রানার্সআপ দল গুলোর জন্য থাকছে এনটিভির পক্ষ থেকে প্রাইজমানি ও ট্রফি। এনটিভির জাকজমকপূর্ণ এ টূর্ণামেন্টে বাংলাদেশী খেলোয়ার ছাড়াও সাউথ এশিয়ার অনেক খেলোয়াররা খেলায় অংশ নিবেন।

বৃটিশ বাংলাদেশী কমিউনিটিতে সারা জাগানো এ টুর্ণামেন্টকে শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি জানান,কমিউনিটির সেবায় এ ধরনের একটি ক্রিকেট টূর্নামেন্ট সত্যিই প্রশংণীয়। এদিকে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টূর্ণামেন্টে পৃষ্টপোষক হয়ে টূর্নামেন্টকে সফল করার জন্য এগিয়ে এসেছেণ ভার্ভ হোটেল বেডফোর্ড,হিল সাইড ট্রাভেলস, সেন্ট মার্টিণ সলিসিটরর্স,প্রাইম স্ট্রেট এজেন্ট,মাহবুব এন্ড কোং একাউন্টটেন্ট,জেএমজি কার্গো এবং কলাপাতা রেস্টুরেন্ট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.