• সোম. অক্টো. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বৃহত্তর নোয়াখালী সমিতি, ইতালির ইফতার

জুন 2, 2019

বৃহত্তর নোয়াখালী সমিতি, ইতালি রোজা ব্যক্তিদের সম্মানে প্রতি বছরের মত এবারও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
রোমের ভিত্তোরিও সেন্ট্রাল জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ইফতার কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান হিরা ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া সিদ্দিক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
এসময় তারা বলেন, রমজানে শিক্ষাকে বাস্তব জীবনে ব্যবহার করতে হবে। যাতে করে ইহকালের পূণ্য অর্জন ও পরকালে শান্তি সহ সুন্দর ও সহজ জীবন লাভ করতে পারি।

ইফতার মাহফিলে বৃহত্তর নোয়াখালি সমিতি, ইতালির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবুল এহসান মিনু সহ বাংলাদেশ সমিতি, ইতালির সভাপতি আফতাব বেপারী, সাধারন সম্পাদক জহিরুল আলম এবং বিভিন্ন আঞ্চলিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা সমিতি, ফেনী জেলা সমিতি ও লক্ষীপুর জেলা সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে মসজিদের ইমাম সকল প্রবাসী ও সারা বিশ্বের মুসলমানের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এসময় অসংখ্য ধর্মপ্রাণ রোজাদার মুসলমান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.