• রবি. আগস্ট ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় উপজেলা আ’লীগের ইফতার মাহফিল

মে 29, 2019

 

মনির মোল্যা : পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে শনিবার (২৯ মে) নগরকান্দা এম এন একাডেমী মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষিবিদ শাহদাব আকবার চৌধুরী লাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন।


অন্যদের মোধ্য উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বদ্দরদেজা শুভ, নগরকান্দা-সালথা পুলিশের সার্কেল এফ এম মহিউদ্দিন, নগরকান্দা থানার ওসি মিজানুর রহমান, সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল সোবহান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ফকির প্রমূখ। উক্ত অনুষ্টান পরিচালনা করেন নগরকান্দা শহর যুব লীগের সাধারন সম্পাদক আজাদ হোসেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.