
মনির মোল্যা : পবিত্র মাহে রমজানে জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী সাহেবের নির্দেশে সারাদেশে জাকের পার্টির সাড়ে ৩ হাজার ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের সালথায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রফ্রন্টের আয়োজনে সোমবার (২৭ মে) উপজেলা সদরের সালথা গ্রামে জাকের পার্টি নেতা জালাল মল্লিকের বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া।
উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ শাহারিয়া জুয়েলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সাংগঠণিক সম্পাদক সোনা মিয়া, মাওলানা এনায়েত হোসেন, মাওলানা নুরুদ্দীন মোল্যা, গট্টি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ইউসুফ আলী সিকদার, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, উপজেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বেনজামিন হায়দার বিনু, সাংগঠণিক সম্পাদক আবুল বাসার মল্লিক সহ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
