• বৃহস্পতি. অক্টো. ১৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলায় নতুন এসিল্যান্ডের যোগদান

মে 27, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা যোগদান করেছেন। দীর্ঘ ৯ বছর পর সোমবার (২৭ মে) সালথা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা হিসাবে তানজিলা কবির ত্রমা দায়িত্ব গ্রহণ করেন।

উপজেলা ভূমি অফিস সুত্রে জানা যায়, এসিল্যান্ড তানজিলা কবির ত্রমা ৭ মে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণ শেষে সোমবার সালথা উপজেলায় দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এসিল্যান্ড তানজিলা কবির ত্রমা সাংবাদিকদের বলেন, সালথা অনেক ভাল একটি উপজেলা। আসার সময় রাস্তার দুই পাশের পরিবেশ দেখে আমার ভাল লেগেছে। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার আপ্রান চেষ্টা করবো। জমি সংক্রান্ত বিষয়ে আমি সবাইকে সেবা দিতে চাই। আমার অফিসের দরজা সকলের জন্য উন্মুক্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.