• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

৩০ জুনের মধ্যে জার্মান আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে সিদ্ধান্ত আসতে পারে

মে 26, 2019

ত্রি-ধাবিভক্ত জার্মান আওয়ামী লীগকে এক মঞ্চে দেখতে চায় দেশটির তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা জার্মানে একটি কমিটি দেখতে চাই।

জার্মানীর ফ্রাঙ্কফোর্টে অনুষ্ঠিত সর্বইউরোপে আওয়ামী লীগ নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন। এ মতবিনিময় সভায় সর্বইউরোপের আওয়ামী লীগে প্রধান উপদেষ্টা অনিল দাস গুপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান। প্রবীণ নেতা জয়নাল হকের সভাপতিত্বে মতবিনিময় সভাটি পরিচালনা করেন জাহিদুল ইসলাম পুলক। সভায় সৈয়দ সেলিম, মাফুজ ফারুক, খসরু খান, মাসুম মিয়া, হাফিজুর রহমান আনিচ, মনিহায়দার, মাবু জাফর, মিজানুল হক, আনোয়ার হোসেন, মাসুদ রহমান, রুমান মিয়া, নুরে আলম সিদ্দিকী রুবেল, নোমান হামিদ, নজরুল ইসলাম খালেদ, এস এম এইচ আলীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইতালী আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন, মোঃ লিটন ও মুজিব সরকার উপস্থিত ছিলেন। সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা আলোচনা করে নেতাকর্মীদের আগামী ৩০ জুনের মধ্যে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা জানাবেন বলে ঘোষণা করেন। এই সিদ্ধান্তে ঐক্যমত পোষণ করেন দলীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.