• বৃহস্পতি. সেপ্টে. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জেদ্দায় বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল

মে 19, 2019


রঞ্জু আহমেদ সৌদি আরব: সৌদি প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশের মানুষের উন্নয়নের সবচেয়ে বড় অবদান রাখছে বলে মন্তব্য করেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।

শনিবার (১৯ মে) সৌদি আরব এর জেদ্দায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি জেদ্দা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। আর এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানান তিনি।

কনসাল জেনারেল বোরহান উদ্দিন প্রবাসীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য হবার পাশাপাশি প্রবাসীদের জন্য সরকার যে ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’ দিয়েছে সোনালি ব্যাংক শাখা থেকে ক্রয় করে ভবিষ্যতে জন্য বিনিয়োগ করার কথাও বলেন তিনি।

ইফতারের আগে পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও সিয়াম সাধনার ওপর গুরুত্ব, ফজিলত সহ রোজা কায়েম করার বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে বয়ান এবং প্রবাসী সমাজ এবং বাংলাদেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

জেদ্দার হোটেল এলিটে বিশিষ্টজন, বৃহত্তর চট্টগ্রাম প্রবাসী নাগরিকদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মঈন চৌধুরী। ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এম এ সালামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আয়ুব, দেলোয়ার হোসেন, ক.ম. জসিম।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ তারেক, আহ্বায়ক কামাল উদ্দিন, ইলিয়াস হোসেনসহ আরও অনেকে।

এতে আরো উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ ও বৃহত্তর চট্টগ্রাম সমিতির সকল সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.