• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় নানা আয়োজনে মহান মে দিবস উদযাপন

মে 1, 2019

 

মনির মোল্যা : মহান মে দিবস আজ। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে এ দিবস। এ দিবস শ্রমিকদের অধিকার আদায়ের গৌরবময় দিন। শ্রমিকদের বুকের তাজা রক্ত দিয়ে আত্মত্যাগের এক নতুন ইতিহাস গড়ে তোলে এ দিনে। ফরিদপুরের সালথায় নানা আয়োজনে মহান মে দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুর রহমান শাহিন, সহ-সভাপতি মনির মোল্যা, পান্নু মাতুব্বর, সাধারন সম্পাদক চৌধুরী মাহমুদ আসরাফ টুটু, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা সেচ্ছা সেবক লীগের প্রচার সম্পাদক এমদাদুল হক নাইচ, সোনাপুর ইউপির সাবেক চেয়ারম্যান জাফর মোল্যা, শিক্ষক নেতা জাহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা শাহজাহান শেখ, নাসির হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.